যশোরের অভয়নগরের বুইকরা গ্রামের ড্রাইভারপাড়ার হাশিম আলীর বাড়িতে মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়িতে বসে তৈরি করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে হাশিম আলীর ছেলে জালাল ও তাঁর সঙ্গী ইউসুফসহ তিনজন আহত হন। ঘটনার পর আহত লোকজন ও হাশিম আলীর পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানায় গতকাল বুধবার মামলা হয়েছে।