চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—তৌফিকুল ইসলাম, তাঁর চাচাতো ভাই আবু সিদ্দিক, শাহাদুল আলম ও মামাতো ভাই মোহাম্মদ কাইয়ুম। তৌফিক সমকাল-এর চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক। এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।