সংক্ষেপ

ব্যবসায়ী আটক

নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে গত শনিবার ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। তারা হলো জলঢাকা উপজেলার ভাবনচুর গ্রামের জহুরুল হক ও জহরত উল্লাহ। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রংপুর র‌্যাব-১৩-এর ডিএডি মমিনুল ইসলাম বলেন, শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী বলেন, গত রোববার আটককৃতদের থানায় সোপর্দ করে র‌্যাব।