কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি সেতুর কাছে গতকাল মঙ্গলবার সকালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যবসায়ীর নাম আক্তার হোসেন (২৬)। তিনি দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী, প্রতিবেশী ওমর ফারুক ও ওমর ফারুকের স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত ওমর ফারুক বলেন, তাঁরা তিতাস উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।