ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি কমেছে

বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি কমেছে গত চার বছরে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের সাম্প্র্রতিক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।‘গ্লোবাল ট্রেন্ড ২০৩০: অলটারনেটিভ ওয়ার্ল্ড’ শিরোনামে ১০ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সাল নাগাদ ব্যর্থ রাষ্ট্রের উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় ১৫টি দেশ। এর মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেনও রয়েছে।২০০৮ সালে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের স্থান ছিল ১১তম। এ বছর বাংলাদেশ তালিকায় ২৯তম স্থানে রয়েছে।