ইসলামী ব্যাংকের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শাখা কার্যালয়ে গতকাল রোববার বিকেলে অাগুনের ঘটনা ঘটে। আগুনে ওই কার্যালয়ের দুটি জেনারেটর পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের অপারেটর মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।