বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে প্রধান করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রোববার এ তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ৫০ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম। এ ছাড়া যুগ্ম আহ্বায়কেরা হলেন শাহ আলম, আমীর হোসেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আনোয়ার হোসেন, জামাল হোসেন মালদার, মনিরুল হক ভূঁইয়া, সৈয়দ মোশাররফ হোসেন, মফিজুল হক ভূঁইয়া, এম এ মতিন মোল্লা, গনি মিয়া, মিজানুর রহমান খান, আলী আহাম্মদ, লুৎফর রহমান ভূঁইয়া, নুরুল ইসলাম ভূঁইয়া, মহসিন কবির সরকার, মাহবুবুর রহমান ভূঁইয়া, এনামুল হক সরকার ও খোরশেদ আলম। বিজ্ঞপ্তি।