ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হক, সজল মিয়া, রওশন আলী ও শামিম মিয়া। পুলিশ জানায়, তাঁদের স্বীকারোক্তি অনুসারে গতকাল শুক্রবার নুরুল হক ও সজলের বাড়ি থেকে দুটি মুঠোফোন সেট ও স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মলামাল উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, উপপরিদর্শক (এসআই) রণজিত কুমার তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।