ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।