ব্লাড ক্যানসারে আক্রান্ত কিশোরগঞ্জ জেলার বোয়ালিয়া গ্রামের কিশোরী রুপন্তী (১৪) বাঁচতে চায়। সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চায়। বর্তমানে সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের অধ্যাপক মো. আনেয়ারুল করিমের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকের ভাষ্যমতে, রুপন্তীকে সুস্থ করে তুলতে নিবিড় দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা দরকার। তবে তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ পর্যন্ত তাকে ছয়টি কেমো দেওয়া হয়েছে। ঈদের পরই আরও তিনটি দিতে হবে।
রুপন্তীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছে রুপন্তীর। এতে এরই মধ্যে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। তাকে সুস্থ করে তুলতে আরও কমপক্ষে ১০ লাখ টাকা দরকার, যা তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সন্তানকে সুস্থ করে তুলতে সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিনা খন্দকার, সঞ্চয়ী হিসাব নম্বর- ১০১.১০১.২৭৫২৩২, ডাচ্-বাংলা ব্যাংক (যেকোনো শাখা)। বিকাশ নম্বর: ০১৯১১৪৯৫৩৭৩। বিজ্ঞপ্তি