এ ক ন জ রে

বড়ি জব্দ

দিনাজপুরের বিরামপুরে গতকাল বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় বড়ি জব্দ করেছে বিজিবির একটি টহল দল। বিজিবির ৪০ ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লুৎফুল করিমের নেতৃত্বে একটি টহল দল পৌর শহরের শালবাগান এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ভারতীয় বিভিন্ন ধরনের তিন হাজার ৪১২টি নেশার বড়ি জব্দ করা হয়।