সংক্ষেপ

ভবন উদ্বোধন

গাইবান্ধা শহরের ব্রিজ রোডে ঘাঘট নদের তীরে গতকাল বুধবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা বহুতল কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে কমপ্লেক্স চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিয় সভায় বক্তব্য দেন মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল আলম, জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকবর আলী, আবদুস সামাদ প্রমুখ।