শাহজাদপুর উপজেলা পরিষদের দুটি দোতলা আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনে বসবাসরত সবাইকে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ নোটিশ জারি করেছেন। ইউএনও শামীম আহমেদ জানান, উপজেলার কিছু ভবন বসবাসের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এগুলো উপজেলা প্রকৌশলী পরীক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করেছেন। এ ভবনগুলো স্বাধীনতার আগে নির্মাণ করা হয়। ভবনে বসবাস করা অবস্থায় ধসে পড়লে জীবনহানি ঘটতে পারে—এ আশঙ্কায় ভবনগুলো জরুরিভাবে খালি করে দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে।