সুুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালানজুড়া গ্রামে গত মঙ্গলবার রাতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। পুলিশ জানায়, ওই গ্রামের দুলু মিয়া কথা-কাটাকাটির একপর্যায়ে আপন ছোট ভাই মনসুর আহমদকে (৩০) টেঁটা (সুলপি) দিয়ে আঘাত করেন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মনসুরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুলু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।