বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়

ভাঙচুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনার তদন্ত প্রতিবেদন গত মঙ্গলবার উপাচার্যের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। উপাচার্য আবদুল মান্নান আকন্দ প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পরের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হওয়ার পর একে একে অন্যান্য ক্লাস চালু হলেও বিএস (কৃষি) দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ক্লাস এখনো শুরু হয়নি।