ভাতিজা জখম

পটুয়াখালীর কলাপাড়ায় চাচা জিয়াউল হক ওরফে হক তালুকদারের বন্দুকের গুলিতে আহত হয়েছেন ভাতিজা রুবেল তালুকদার (২৫)। লালুয়া ইউনিয়নের চিংগুড়িয়া এলাকায় গতকাল বুধবার সকাল নয়টার সময় এ ঘটনা ঘটে। গতকাল সকালে রুবেল তাঁদের পরিবারের যৌথ মালিকানাধীন মাছের ঘের থেকে খেতে পানি সেচ দেন। খবর পেয়ে হক তালুকদার বন্দুক দিয়ে তাঁর দুই পায়ে ও ডান হাতে গুলি করেন।