ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের (আইভিএসি) ধানমন্ডি শাখা স্থানান্তর করা হয়েছে। আইভিএসির শাখাটি এখন সড়ক-২, বাড়ি-২৪, ধানমন্ডি থেকে অবস্থান বদলে আলামিন আপন হাইটস (২য় তলা), শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭ (শ্যামলী সিনেমা হলের বিপরীত)-এ যাচ্ছে। এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে ১৩ নভেম্বর ২০১৬ থেকে কাজ শুরু হবে। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ কেন্দ্র খোলা থাকবে। —বিজ্ঞপ্তি।