ভারতীয় শাড়ি আটক

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত চৌকির একটি টহল দল গতকাল মঙ্গলবার ভোরে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামসংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তের ২১৭৫/এম পিলারের কাছে টহল দিচ্ছিল। এ সময় একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ শািড় অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। সীমান্তে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়৷ পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৭১৭টি ভারতীয় শাড়ি উদ্ধার করেন।
বিজিিব সূত্র জানায়, এসব শািড়র আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। আটক করা শাড়ি কাস্টমস বিভাগে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।