যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে আগামী বছর ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। গতকাল মঙ্গলবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে নবম এশিয়া-ইউরোপ সম্মেলনের (এএসইএম) ফাঁকে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে তিনি এ কথা জানান। খবর ইউএনবির।বৈঠকে দীপু মনি ও খুরশিদ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এস এম কৃষ্ণার পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সালমান খুরশিদের সঙ্গে দীপু মনির এটাই প্রথম বৈঠক।