সংক্ষেপ

ভারপ্রাপ্ত সচিব হলেন দুজন

জনপ্রশাসনের দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতারী মমতাজকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি করে। তবে এই আদেশ কার্যকর হবে ৩০ এপ্রিল থেকে। মন্ত্রণালয়ের সূত্রমতে, রেলপথসচিব মো. মনসুর আলী সিকদার ও সংস্কৃতিবিষয়ক সচিব রণজিৎ কুমার বিশ্বাস ৩০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।