ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকুরিয়া গ্রামে গত শনিবার সঙ্গীদের পিটুনিতে মোস্তফা মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি মাদারীপুর সদরের চরলক্ষ্মীপুর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মোস্তফা একটি আন্তবিভাগীয় গাড়ি চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা টঙ্গীতে অবস্থান করে ঢাকা ও বরিশালের বিভিন্ন জেলায় গাড়ি চুরি ও ছিনতাই করতেন। সম্প্রতি এই চক্রের কয়েকজন সদস্য ঢাকায় পুলিশের হাতে আটক হন। এ ঘটনার জন্য অন্য সদস্যরা মোস্তফাকে সন্দেহ করেন। এর জের ধরে অন্য সদস্যরা মোস্তফাকে হত্যার পরিকল্পনা করেন।