সুনামগঞ্জের ধরমপাশার চামরদানী ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের গতকাল বুধবার চাল দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগে বরাদ্দ করা চাল বিতরণের সরকারি নির্দেশ ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সচিবের মধ্যে দ্বন্দ্বের কারণে চাল বিতরণ বন্ধ ছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, ইউপি চেয়ারম্যান ও সচিবের মধ্যে দ্বন্দ্ব নিরসন হওয়ায় গতকাল ওই ইউনিয়নের এক হাজার ২০০ জন ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।