সংক্ষেপ

ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮৬ লাখ টাকারও বেশি ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রটি আছিয়া-রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হিসেবেও ব্যবহৃত হবে।