সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদসংলগ্ন স্থানে ঈদগাহ ময়দানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুল পারভেজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলা আ.লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার প্রমুখ। উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নির্মাণ করা হচ্ছে।