কুমিল্লার সিভিল সার্জন গতকাল বৃহস্পতিবার ভুয়া এক চিকিৎসককে পুলিশে সোপর্দ করেছেন। ভুয়া চিকিৎসকের নাম তপঙ্কর চক্রবর্তী (৪০)। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম জানান, এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ড. আবদুল মতিন পাটোয়ারী বাদী হয়ে তপঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।