শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিখারুদৌলা এ রায় দেন। ইউএনওর কার্যালয় থেকে জানা গেছে, গত রোববার থেকে জাজিরা বাজারে একটি চেম্বার খুলে চিকিৎসা দিয়ে আসছিলেন মোহাম্মদ আলী। ওই বাজার ও আশপাশের এলাকায় মাইকে প্রচার করা হয় তিনি চক্ষুবিশেষজ্ঞ।