নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরির দায়ে কারখানার মালিকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জামনগরের চাঁইপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ ওই দণ্ডাদেশ দেন। এ সময় জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। ইউএনও বলেন, উপজেলার জামনগর চাঁইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার তিন কর্মচারীকে আটক করা হয়। পরে রবিউলকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কর্মচারী সুপদ, মনোরঞ্জন ও পরিমল প্রামাণিককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।