নওগাঁর ধামইরহাটে ভেজাল বীজ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টার দিকে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার খাদ্যগুদামের সামনে অবস্থিত মৌসুমী বীজ ভান্ডার ও মেসার্স কৃষি বীজ ভান্ডারে অভিযান চালান। এ সময় ওই দুটি প্রতিষ্ঠান থেকে ৩০-৩২ মণ বীজ উদ্ধার করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি