ভোট স্থগিত

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে (মহানগর) প্রার্থী ১২ জন। ব্যালট পেপারে তাই ১২টি প্রতীক। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনায় বাতিল হওয়া এক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণায় বিপাকে পড়তে হয় নির্বাচন-সংশ্লিষ্টদের। এ অবস্থায় নির্বাচন কমিশন ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে এক প্রার্থীর জন্য থেমে গেল ১২ জন প্রার্থীর নির্বাচনী তৎপরতা। সহকারী রিটার্নিং কর্মকর্তা আজিজুর রহমান বলেন, গতকাল সকালে সাধারণ সদস্য পদের সব প্রার্থীকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সাধারণ সদস্য পদ ছাড়া চেয়ারম্যান ও নারী সদস্য পদে ২৮ ডিসেম্বর যথারীতি ভোট গ্রহণ হবে।