ভোলায় ঠিকাদারের সড়ক অবরোধ

আনুপাতিক হারে বিল বণ্টনের দাবিতে ভোলার পাঁচটি উপজেলার ঠিকাদারেরা গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভোলা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন, সভা ও সড়ক অবরোধ করেছেন।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, ও তজুমদ্দিন উপজেলার প্রায় ১০০ জন ঠিকাদার গতকাল সকাল নয়টার দিকে ভোলায় এলজিইডি ভবনের সামনে বিক্ষোভ করেন। তাঁরা কার্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন সড়কে গাছ ফেলে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অবরোধ করে রাখেন।সেখানে ঠিকাদারদের প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার জহুরুল ইসলাম, আকবর হোসেন, মিজানুর রহমান, সায়েম, আবদুর রাজ্জাক, আজম খান, আপন, নুরে আলম ও স্বপন।