ভোলার তিন উপজেলার পাঁচ কেন্দ্রে গতকাল শনিবার পুনরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনজনকে জরিমানা করা হয়।জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান, দুজন করে ইউপি সদস্য প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় এবং সংঘাত-সংঘর্ষের কারণে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার দুটি, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও বড় মানিকা ইউনিয়নের দুটি এবং লালমোহন উপজেলার একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়।