ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বুধবার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাবারের তিনটি হোটেলসহ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাবার বিক্রির অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সিদ্ধিরগঞ্জে জরিমানা করেন।অপরদিকে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।