জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আবুল বাশার মুন্সী ৬ মে নতুন তারিখ ধার্য করেন।
মওদুদ আহমদ গতকাল আদালতে হাজির ছিলেন। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য গতকাল ধার্য দিনে তাঁর পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে ৬ মে পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলায় বলা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।