পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছেন।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে গত সোমবার থেকে আইনজীবীরা আদালত বর্জন শুরু করেন। মঠবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি সুশীল চৌধুরী বলেন, বিচারক জাকারীয়্যা মঠবাড়িয়া উপজেলা আদালতে যোগদানের পর থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও বিচারিক মনের অভাব দেখাচ্ছেন। তাঁকে অপসারণ না করা পর্যন্ত আদালত বর্জন চলবে।
বিচারকের সঙ্গে আইনজীবীদের বিরোধ নিরসনের জন্য পিরোজপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম আলী মাসুদ শেখ আজ শুক্রবার মঠবাড়িয়ায় আসছেন।