ফেনী সীমান্তে গরু পারাপারসহ চোরাচালান রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার বিজিবির আয়োজনে পৃথক দুটি সভা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ফেনীর পরশুরাম ও ফুলগাজী সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গতকাল এই পৃথক মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক। সভাপতিত্ব করেন ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শামীম ইফতেখার। মতবিনিময় সভায় সীমান্তে গরু পারাপার, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং চোরাচালান রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ফেনী অফিস