মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সভাকক্ষে গতকাল সোমবার (সকাল ১০টায় ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি উন্নয়ন সংস্থা (সিডিএ) এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জনসংগঠনের সভাপতি ছলিরাম রায়। বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিডিএর উপজেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, জনসংগঠনের নেতা গজেন্দ্রনাথ রায় প্রমুখ। ভূমিহীন সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি