ইভ টিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষে নোয়াখালী সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকরামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, মহিলা কলেজের উপাধ্যক্ষ হারুনুর রশিদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।