সংক্ষেপ

মতবিনিময়

দেশের চলমান পরিস্থিতি ও এলাকার সার্বিক বিষয় নিয়ে রাজবাড়ীর পুলিশ সুপার তাপতুন নাসরীন গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গোয়ালন্দ সম্মিলিত নাট্যদল কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ প্রমুখ।