পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে গত সোমবার রাতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে মাহফিলে বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি দেশের চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, ‘দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করলে চলমান সংকট নিরসন সম্ভব। আমার দল শান্তিতে বিশ্বাস করে। এ জন্য আমরা সাদা পতাকা নিয়ে সারা দেশে মানববন্ধন করেছি।’