কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক’ শীর্ষক মতবিনিময় সভা হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে এ সভা হয়। এতে সুজনের উপজেলা শাখার সহসভাপতি মনোরঞ্জন তালুকদার সভাপতিত্ব করেন। সংস্থাটির আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত সরকার সভাটি সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া, ইউএনও সুলতানা আক্তার, ওসি খন্দকার শওকত জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, কয়েকজন প্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।