সংক্ষেপ

মতবিনিময় সভা

কর্মসংস্থান ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতায় খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রুহিল আমিনের সভাপতিত্বে ও খুলনার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রউফ। প্রধান অতিথি ঋণ বিতরণ, ঋণ আদায়, বিশেষ করে শ্রেণীকৃত ঋণ ও খেলাপি ঋণ আদায় করার ব্যাপারে সবাইকে জোর তাগিদ দেন। বিতরণকৃত ঋণ যাতে কোনোভাবেই শ্রেণীকৃত ঋণে পরিণত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে বলেন তিনি।