পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের অধিনায়ক কর্নেল মো. ইকবাল হোসেন। তিনি সীমান্তের খবর নির্ভুলভাবে পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, এ জন্য বিজিবি সব সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করতে প্রস্তুত। সভায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি