মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমি মিলায়তনে গতকাল স্কাউটবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় অন্যােন্যর মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।