মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নারীদের কাজের মাধ্যমে এগিয়ে নিতে বিআরডিবি মিলনায়তনে এ সভা হয়। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ও মানুষের জন্য ফাউন্ডেশন এতে সহযোগিতা করে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার সভায় সভাপতিত্ব কনে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার।