মতবিনিময়

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার বেসরকারি সংস্থা (এনজিও) ল্যাম্বের একটি বিদেশি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদসহ বিভিন্ন কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে। এ সময় ইউএনও মো. বজলুর রশীদ তাঁর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস-সংক্রান্ত তথ্য এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাম্বের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প ব্যবস্থাপক মাহাতাব লিটন ও প্রকল্প কর্মকর্তা উৎপল মিন্‌জ।