মতবিনিময়

রংপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে গতকাল বুধবার জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান। বেলা ১১টায় পুলিশ লাইন্স স্কুল ও কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ ও চৌধুরী মঞ্জুরুল কবির, কমিউনিটি পুলিশিং বিভাগীয় কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক এবং জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।