মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন মিলনায়তনে এ মতবিনিময় হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। সভায় সাংবাদিকেরা অংশ নেন। এতে সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, পান্না দত্ত, আফরোজ আহমদ, এ এস কাঁকন প্রমুখ উপস্থিত ছিলেন।