মতবিনিময়

যুক্তরাজ্য থেকে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। ওই ফ্লাইটে ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। যাত্রাবিরতিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট নগর ও জেলা আওয়ামী লীগের নেতারা তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। সৈয়দ আশরাফুল ইসলাম সিলেট আওয়ামী লীগকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে জেলা ও মহানগরের সব শাখার সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন বলে স্থানীয় নেতারা জানান।