২০১৮ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট দূর করা হবে। ২০১৬ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব বিশ্ববিদ্যালয় ও কলেজকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত উত্তর বাংলা কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশীদ এসব কথা বলেন। মতবিনিময় সভায় অধ্যাপক শাহজাহান মিয়া, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ইউএনও মো. গোলাম রাব্বী, কলেজের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক, পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।