সংক্ষেপ

মতবিনিময়

তথ্য অধিকার আইন নিয়ে নওগাঁর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তথ্য অধিকার আইন ও নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়। গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হওয়া ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ বক্তব্য দেন। নওগাঁ প্রতিনিধি|